ভিডিও শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৬ ০১:৩০ পিএম

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

শহরে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে আটক করেছে রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

আটকরা হলেন, সদর উপজেলাধীন কুতুকছড়ি এলাকার বাসিন্দা জলমনি চাকমা (৪৯) ওবিলাইছড়ি উপজেলার ধোপ্পাছড় এলাকার বাসিন্দা নতুন বাবু (৩৯)।

এ বিষয়ে রাঙামাটি সদর সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশের একটি টিম শহরের মারী স্টেডিয়াম গেইট এর সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। 

আরও পড়ুন

এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে দুজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের সুবিধার্থে দেশের সব জলাশয় থাকবে উন্মুক্ত: টুকু

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট

ইসরায়েলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন

১ লাখের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী