ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৭:৫৩ পিএম

সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে স্মরণীয় সন্ধ্যায় শিল্পীরা

সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে স্মরণীয় সন্ধ্যায় শিল্পীরা

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের মেলোডি কিং জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন ছিলো গত ১ জুলাই। সেদিন তিনি ৮৭ বছরে পা রাখলেন। তার জন্মদিন উপলক্ষ্যে জন্মদিনের আগেরদিন সন্ধ্যায় সৈয়দ আব্দুল হাদীর রাজধানীর ধানমণ্ডির বাসায় সাংবাদিক অভি মঈনুদ্দীনের উদ্যোগে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যথারীতি পাশে ছিলেন রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসাপাতাল’-এর ব্যবস্থাপনা পরিচালক, ‘গরবিনী মা’র উদ্যোক্তা ও সমাজসেবক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। সন্ধ্যায় ৬.৩০ মিনিটে সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনকে ঘিরে অনুষ্ঠান শুরু হয়।

শুরুতেই সৈয়দ আব্দুল হাদীকে ফুল দিয়ে বরণ করে নেন ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। এরপর সৈয়দ আব্দুল হাদীর একটি সুন্দর ছবির ফটো ফ্রেমও তার হাতে তুলে দেয়া হয়। পাশাপাশি হাসপাতালের পক্ষ থেকে ফ্রি হেলথ চেকআপ প্যাকেজ’সহ একটি বড় ফলের ঝুরি’ও উপহার হিসেবে সৈয়দ আব্দুল হাদীর হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন অভি মঈনুদ্দীন ।

অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীরই জনপ্রিয় গান গেয়ে জন্মদিনের শুরুর মুহুর্তকে রাঙ্গিয়ে তোলেন শান সায়েক, অপু আমান, আতিক, রাইসা জান্নাত খান ও তানজিন মিথিলা।

শুরুতেই আতিক পরিবেশন করেন ‘সুন্দর সন্ধ্যায় এ গান দিলাম উপহার’ গানটি। এরপর আতিক আবারো পরিবেশন করেন ‘তীরে তীরে নাহি ভীড়ে’ গানটি। শান ও মিথিলা দ্বৈতভাবে পরিবেশন করেন ‘এমনওতো প্রেম হয় ও চোখের জলে কথা কয়’। রাইসা পরিবেশন করেন ‘আমি তোমারই প্রেমও ভিখারী’ গানটি। অনুষ্ঠানের শেষ মুহুর্তে এসে যুক্ত হন অপু আমান। তিনি এসেই সৈয়দ আব্দুল হাদীকে সালাম করে তারই পাশে বসেন। বসে এক মুহুর্তও দেরী না করে গাইতে শুরু করেন ‘ কেউ কোনোদিন আমারেতো কথা দিলো না’। এরপর সবার অনুরোধে তিনি আবারো গাইলেন ‘যেওনা সাথী’ গানটি। অপুর সুন্দর পরিবেশনার মধ্যদিয়ে সৈয়দ আাব্দুল হাদীকে ঘিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানটি শেষ হয়।

শেষ মুহুর্তে শানের পক্ষ থেকে আনা জন্মদিনের কেক’টি কাটেন সৈয়দ আব্দুল হাদী সবাইকে সঙ্গে নিয়ে। জীবন্ত এই কিংবদন্তীর মুখে সবাই একটু একটু করে কেক তুলে দিয়ে নিজেদেরকে স্মৃতির ফ্রেমে বন্দী রাখার চেষ্টা করেন।

আরও পড়ুন

ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন,‘ শ্রদ্ধেয় হাদী ভাই আমাদের বি.বাড়িয়ার তথা বাংলাদেশের গর্ব। আমার সৌভাগ্য যে তারসঙ্গে দুই দশকের বেশি সময় আগে থেকে পারিবারিক সম্পর্ক। তিনি আমাকে খুউব স্নেহ করেন, ভালোবাসেন-এটা আমার পরম সৌভাগ্য। তার জন্মদিনে তার পাশে থাকাটাই পরম আনন্দের।’

সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘ডা. আশীষ ও অভি’র উদ্যোগে এমন আয়োজনে সত্যিই আমি খুউব খুশী। অভি’র আবদার আসলে এগিয়ে যাবার উপায় থাকেনা। কারণ অভি সিনিয়র শিল্পীদের ভীষণ শ্রদ্ধা করে। যারা গান গাইলো তারা প্রত্যেকেই ভীষণ ভালো গায়। ওরা আরো বড় হোক।’

অনুষ্ঠান শেষে বাসার ছাদে শিল্পীদের সঙ্গে দীর্ঘ সময় আড্ডায় মেতে উঠেছিলেন সৈয়দ আব্দুল হাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে স্মরণীয় সন্ধ্যায় শিল্পীরা

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নারায়ণগঞ্জে বাতাসের ট্যাংক বিস্ফোরণে একজন আহত

নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আদমদীঘিতে বিভিন্ন মামলায় দুইজন গ্রেফতার