ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৭:৪০ পিএম

নারায়ণগঞ্জে বাতাসের ট্যাংক বিস্ফোরণে একজন আহত

নারায়ণগঞ্জে বাতাসের ট্যাংক বিস্ফোরণে একজন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি চাকার দোকানের ভলকানাইজ (বাতাসের) ট্যাংক বিস্ফোরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিকট শব্দে হওয়া বিস্ফোরণের তীব্রতায় আশপাশের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশে থাকা একটি মাইক্রো বাসের সামনের দরজা খুলে উড়ে গেছে।
 
বিস্ফোরণে একটি হোটেলের সিমেন্টের খুঁটি ভেঙে চুরমার হয়ে যায়। এসময় রবিউল (২২) নামে এক হোটেল কর্মচারী মাথায় আঘাত পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ভোরে ঘটায় মানুষের চলাচল কম ছিল, ফলে বড় ধরনের প্রাণহানি ঘটেনি।

আরও পড়ুন

কামতাল পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বিষয়টি নিশ্চিত করে ভুক্তভোগীদের বন্দর থানায় লিখিত অভিযোগের পরামর্শ দেয়া হয়েছে। এমনকি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবেও জানানো হয়।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নারায়ণগঞ্জে বাতাসের ট্যাংক বিস্ফোরণে একজন আহত

নন্দীগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার গ্রেফতার

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

আদমদীঘিতে বিভিন্ন মামলায় দুইজন গ্রেফতার

রাজাপুরে মোবাইলফোনে লুডু খেলাকে কেন্দ্র করে রাজমিস্ত্রিকে কুপিয়ে জখম