ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৬:৫২ পিএম

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় আলাউদ্দিন খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলাউদ্দিন খান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে। 

আরও পড়ুন

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হেলাল উদ্দিন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় রাস্তার একপাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন ওই যুবক। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত

‘কিশোর গ্যাং’কে ফেরাতে হবে পারিবারিক আবহে

সুউচ্চ ভবনের চূড়ায় উঠে দুঃসাহসিক বিয়ের প্রস্তাব, গ্রেপ্তার যুগল

লালমোহনে শত্রুতার জেরে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

স্ত্রী-বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর কারণেই জার্মানি এমন হার!

বগুড়ায় এইচএসসি পরীক্ষা : কেন্দ্রগুলোতে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা