ভিডিও বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০২:৩৪ এএম

ইরানের আমন্ত্রণেও খামেনির দাফন অনুষ্ঠানে যাচ্ছেন না মোদি

ছবি : সংগৃহীত, ইরানের আমন্ত্রণেও খামেনির দাফন অনুষ্ঠানে যাচ্ছেন না মোদি

আন্তর্জাতিক ডেস্কইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা নেই। তবে তার পরিবর্তে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে অনুষ্ঠানে অংশ নেবে।

গত সোমবার (২৯ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তবে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আমন্ত্রণ পেলেও মোদি নিজে তেহরান যাচ্ছেন না। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিদলে থাকবেন বিহারের রাজ্যপাল সৈয়দ হাসনাইন এবং দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর পর ছেলে মোজতবা খামেনি দেশের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৪ জুলাই থেকে খামেনির জানাজা ও শোকানুষ্ঠান শুরু হবে এবং ৯ জুলাই দাফনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হবে। কর্মসূচির অংশ হিসেবে ৭ জুলাই পবিত্র শহর কোমে শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানি কর্তৃপক্ষের ধারণা, ছয় দিনের এই শোকানুষ্ঠানে লাখ লাখ মানুষের সমাগম ঘটবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর দুই দেশের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার প্রেক্ষাপটে এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই ভারত ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও নয়াদিল্লি তেহরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে।

এই সংকটকালীন সময়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একাধিকবার টেলিফোনে আলোচনা করেছেন। চলতি বছরের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভারত সফর করে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া গত কয়েক সপ্তাহে ইরানের একাধিক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও ভারত সফর করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের আমন্ত্রণেও খামেনির দাফন অনুষ্ঠানে যাচ্ছেন না মোদি

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১০৫২ কোটি টাকার গম আনছে সরকার

বিশ্বকাপ উৎসবের মধ্যেই গাজায় ফিলিস্তিনি গোলরক্ষক নিহত

হল সংসদ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদলের, শাস্তির দাবিতে লিখিত অভিযোগ

শেষ ষোলোর লড়াইয়ের যে একাদশ নিয়ে মাঠে নামছে সেনেগাল-বেলজিয়াম

ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, সালিশে কোপে আহত বিএনপি নেতার মৃত্যু