ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০২ জুলাই, ২০২৬ ০৭:০৮ এএম

এইচএসসি পরীক্ষার্থীদের জামায়াত আমিরের শুভেচ্ছা

ছবি : সংগৃহীত, এইচএসসি পরীক্ষার্থীদের জামায়াত আমিরের শুভেচ্ছা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (২ জুলাই)। এবছর পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১ জুলাই) পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।

বিবৃতিতে জামায়াত আমির বলেন, ২ জুলাই বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিতব্য এইসএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আমি সব শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সব শিক্ষার্থীর মেধাকে শানিত করে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে জীবনের পরবর্তী সফলতার দ্বার উন্মোচনের সুযোগ দান করুন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের যত্ন নেওয়া ও সুষ্ঠুভাবে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিতে সম্মানিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিশেষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের দ্বার প্রশস্ত করার লক্ষ্যে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কর্তব্যরত শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য কর্মকর্তা ও দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।

জামায়াত আমির আরও বলেন, পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনুমোদিত উপকরণ সঙ্গে নেওয়া নিশ্চিতে সতর্ক হতে হবে। একই সঙ্গে যানজটপূর্ণ শহর ও নগরে যথাসময় পরীক্ষার হলে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, যানবাহন এবং বৈরী আবহাওয়ার জন্য উপকরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিশেষ প্রস্তুতি নেওয়া ও জনগণকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় কৃষক মোখলেছুরের তাওয়া কেন্দ্রিক নদী পারাপারে জীবন জীবিকা

বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ 

ডিসেম্বরে আসুন আর যখনই আসুন ফাঁসির দড়িতে ঝুলতেই হবে- রংপুরে নাহিদ ইসলাম এমপি

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

বেহাল সড়কে দুর্ভোগে রংপুরের গঙ্গাচড়ার চর চল্লিশসালের মানুষ

নওগাঁর পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক