ভিডিও বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৬ ০৬:৫৩ পিএম

মুক্তির জন্য শুভ কামনা

অভি মঈনুদ্দীন ঃ আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন। এবারের নির্বাচনে ‘আরমান-মুক্তি’ পরিষদ থেকে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দিত নায়িকা মুক্তি। বিগত বেশ কয়েক বছরে মুক্তি বেশ সাংগঠনিক হয়ে উঠেছেন। শিল্পীদের কাছেও তিনি ভীষণ আস্থার হয়ে উঠেছেন সমিতির নানান ধরনের কার্যক্রমের বিষয়ে। অল্প সময়ের মধ্যে মুক্তি সমিতির হয়ে অনেক কাজ করেছেন বলেও অনেকে বলছেন। মুক্তি শিল্পী সমিতির জন্য নিবেদিত হয়ে অনেক কাজ করেছেন এবং আগামীতেও নিবেদিত একজন হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন বিশেষত সিনিয়র শিল্পীরা।

‘আম্মাজান’খ্যাত নায়িকা শবনম বলেন,‘ মুক্তির জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। মুক্তির সঙ্গে আমার দেখা হয়েছিলো বেশ কয়েকবছর আগে। ভীষণ লক্ষী একটা মেয়ে। তার মা আনোয়ারা বাংলাদেশের সিনেমার একজন গুনী অভিনেত্রী। এমন গুনী শিল্পীর মেয়ে যদি সমিতির দায়িত্ব পায় অর্থাৎ সাধারন সম্পাদক হিসেবে জয়লাভ করে তাহলে সেটা সমিতির জন্যই ভালো হবে। মুক্তির কথা বার্তা, আচার আচরণ সবাইকে মুগ্ধ করে। আমি প্রার্থনা করি ঈশ্বর যেন তার মুখে বিজয়ের হাসিটাই ফুটিয়ে দেন। সমিতির সদস্যদের বিশেষভাবে অনুরোধ করবো তারা যেন যোগ্য প্রার্থীকে ভোট দেন।’

সিনিয়র চলচ্চিত্রাভিনেত্রী রাশেদা চৌধুরী বলেন,‘ সত্যি বলতে কী এবারের নির্বাচনে যারা অংশগ্রহন করছেন তাদেরমধ্যে সাধারন সম্পাদক পদে মুক্তিকে আমি বেশ ভালোভাবে চিনি জানি। কারণ মুক্তি আমাদের আনু আপার মেয়ে। এমন গুনী একজন জীবন্ত কিংবদন্তী অভিনেত্রীর মেয়ে যদি সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পায় তাহলে তা সমিতির জন্যই অনেক অনেক ভালো হবে। তারপরও নির্বাচনে হার জিৎ থাকবেই । যে যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দিবেন। তবে মুক্তির জন্য মন থেকে আমার দোয়া রইলো।’

আরও পড়ুন

জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর বলেন,‘ আমাদের শ্রদ্ধেয় আনোয়ারা আপার মেয়ে মুক্তির জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। যদিও এরমধ্যে বিএফডিসিতে যাওয়া হয়ে উঠেনি। কিন্তু সংবাদ মাধ্যমে জানতে পেরেছি মুক্তি নির্বান করছে। আরো অনেকেই নির্বাচন করছে। তবে মুক্তির জন্য দোয়া রইলো। তার হাত ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যে নতুন নেতৃত্ব আসুক। যদিও নির্বাচন কঠিন একটি বিয়ষ। তারপরও মুক্তির জন্য মন থেকে দোয়া রইলো তার মুখে বিজয়ের হাসিটা ফুটুক।’

উল্লেখ্য, শেখ নজরুল ইসলামের ‘চাঁদের আলো’ সিনেমাতে ওমরসানীর বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় নায়িকা হিসেবে মুক্তির অভিষেক হয়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘পদ্মা নদীর মাঝি’,‘ শ্রাবণ মেয়েঘর দিন’,‘ হাছন রাজা’, ‘পিতা মাতার আমানত’,‘ জগত সংসার’,‘ তুমি আমার স্বামী’,‘ অবুঝ বউ’,‘ এ দেশে তোমার আমার’ ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড

স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: দুদক সচিব

মুক্তির জন্য শুভ কামনা

এরদোয়ানকে শান্ত হওয়ার পরামর্শ নেতানিয়াহু

হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান