বগুড়ার দুপচাঁচিয়ায় সরকারি গাছ কাটার অভিযোগ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলার সদরে মাসিন্দা-ডাকাহার রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার সদরের মাসিন্দা-ডাকাহার রাস্তার পাশের বেশ কয়েকটি আকাশমুনী গাছ গত রোববার কাটা হয়েছে।
খবর পেয়ে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল তারিক ও অন্যান্য কর্মচারীসহ ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতি টের পেয়ে গাছ কাটতে আসা লোকজন পালিয়ে যায়। আজ সোমবার (২৯ জুন) এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল তারিক জানান, ঘটনাস্থল থেকে আকাশমুনী গাছের ২৪ খন্ড উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে অবৈধ ভাবে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুনমন্তব্য করুন



_medium_1782741628.jpg)
_medium_1782740784.jpg)

_medium_1782739996.jpg)
