ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর
ভোলার মনপুরায় মোটরসাইকেল থেকে পড়ে মনোয়ারা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার ছোট মেয়েও আহত হয়েছে।
গতকাল রোববার (২৯ জুন) রাত আটটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের হালট এলাকায় এই ঘটনা ঘটে।
আজ সোমবার (২৯ জুন) সকাল ৯টায় জানাজা শেষে হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের দাসেরহাট এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত মনোয়ারা বেগম উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের স্ত্রী।
আরও পড়ুনপুলিশ ও স্বজনেরা জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে রোববার সন্ধ্যায় চরযতিন গ্রামের বাড়ি থেকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের উদ্দেশে ভাড়ায় চালিত মোটরসাইকেলে রওনা দেন মনোয়ারা বেগম ও তার ছোট মেয়ে। পথিমধ্যে দুর্গম ও ভাঙাচোরা সড়কে মোটরসাইকেল হঠাৎ জোরে লাফিয়ে উঠলে পেছন থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মনোয়ারা ও তার মেয়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1782739996.jpg)


_medium_1782735706.jpg)
_medium_1782734553.jpg)

