ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ০৪:৩২ পিএম

দীঘিনালায় ৮ ফুট লম্বা বার্মিস প্রজাতির অজগর উদ্ধার

দীঘিনালায় ৮ ফুট লম্বা বার্মিস প্রজাতির অজগর উদ্ধার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নে ৮ ফুট লম্বা বার্মিস প্রজাতির এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয় বাসিন্দারা।

আজ সোমবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার উত্তর হাচিনসনপুর এলাকায় জমির পানি নামার নালাতে স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিনের মাছ ধরার জালে আটকা পড়ে সাপটি। খবর পেয়ে সেখান থেকে সাপটি উদ্ধার করেন ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স সংগঠক হৃদয় বড়ুয়া।

পরে স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটিকে মেরুং রেঞ্জের বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

দীঘিনালা মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, বার্মিস প্রজাতির এ অজগরটি ৮ ফুট লম্বা এবং ওজন ৭ কেজি ৮শ গ্রাম। সাপটি বন বিভাগের হেফাজতে নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীঘিনালায় ৮ ফুট লম্বা বার্মিস প্রজাতির অজগর উদ্ধার

প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত, বন্ধুসহ কিশোরী আটক

জেল থেকে মুক্তি পেলেন বগুড়ার ডা. সামির হোসেন মিশু

খুলনায় ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দিতে বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার