ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ০৪:২৪ পিএম

জেল থেকে মুক্তি পেলেন বগুড়ার ডা. সামির হোসেন মিশু

ফাইল ছবি, ডা. সামির হোসেন মিশু

স্টাফ রিপোর্টার : হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশু জামিনে মুক্তি পেয়েছেন। পাঁচ দিন জেলে থাকার পর তিনি আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া কারাগার থেকে মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সুপার মো. আসাদুজ্জামান।

আসামিপক্ষের আইনজীবী এড. তানজীম আল মিজবাহ জানান, গতকাল রোববার বগুড়া জেলা জজ আদালতে সামির হোসনে মিশুর জামিন আবেদন শুনানি হয়। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের ‘মকটেল’ নামে একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে ডা. সামির হোসেন মিশুকে আটক করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত হত্যা প্রচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়।

ডা. সামির হোসেন মিশু স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। ডা. মিশু বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেল থেকে মুক্তি পেলেন বগুড়ার ডা. সামির হোসেন মিশু

খুলনায় ভাঙারি ব্যবসায়ী গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দিতে বিল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

২৫ বছরে ২০ লাখ এসএমই উদ্যোক্তা তৈরি করেছে ব্র্যাক ব্যাংক

ওয়ান ব্যাংকের উদ্যোগে সিলেটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা