ভিডিও সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৯ জুন, ২০২৬ ০১:২৬ পিএম

ওয়ান ব্যাংকের উদ্যোগে সিলেটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। দীর্ঘদিন ধরে চলমান বৃত্তি ও মেধা স্বীকৃতি কর্মসূচির আওতায় এ উদ্যোগটি গ্রহণ করা হয়।

শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়া এবং মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করার লক্ষ্যে, ওয়ান ব্যাংক পিএলসি  এ যাবৎ  দেশের বিভিন্ন প্রান্তে ৯,২৫০-এরও বেশি কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনার মাধ্যমে সম্মানিত করেছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকমন্ডলীসহ ওয়ান ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক, চিফ লিগ্যাল অফিসার এবং রিকভারী বিভাগের প্রধান মোহাঃ আনোয়ারুল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রানজ্যাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইফতেখার আহমেদ জাফর; এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এই উদ্যোগ শিক্ষার উৎকর্ষ সাধন এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে ওয়ান ব্যাংক পিএলসির অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ান ব্যাংকের উদ্যোগে সিলেটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী 

আজ জাতীয় ক্যামেরা দিবস

মারা গেছেন ‘আমার বন্ধু নিরঞ্জন’ খ্যাত কবি ভাস্কর চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ জন নিহত 

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে পুলিশ