ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৭ জুন, ২০২৬ ০৪:৪২ পিএম

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বুর্কিনা ফাসো। শুক্রবার জাতীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘বুরকিনা ফাসো সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’

২০২২ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় আছেন ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওর। তার নেতৃত্বাধীন সামরিক সরকার পশ্চিমা দেশ, বিশেষ করে ফ্রান্সের বিরুদ্ধে একটি কঠোর নীতি অনুসরণ করছে। বিবৃতিতে ফ্রান্সের বিরুদ্ধে ক্রমাগত তাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করার অভিযোগ করেছে বুরকিনা ফাসো ।

দেশটির যোগাযোগমন্ত্রী গিলবার্ট ওয়েদ্রাওগো বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে পরিবেশ প্রয়োজন, তা এখন অনুপস্থিত।’ তিনি জানান, প্যারিসের সঙ্গে সম্পর্ক গভীরভাবে পর্যালোচনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

ফ্রান্সের বিরুদ্ধে ‘নব্য ঔপনিবেশিক উচ্চাকাঙ্ক্ষার’ অভিযোগ এনে তিনি বলেন, ‘যারা আমাদের দেশ ও পুরো সাহেল অঞ্চলকে শোকের সাগরে ভাসাচ্ছে, সেই সব সন্ত্রাসীকে সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে ফ্রান্স।’ সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

মমেক হাসপাতালে হাম-নিউমোনিয়া আক্রান্ত ৪ শিশুর মৃত্যু

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি

পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

মঠবাড়িয়ায় ট্রাকভর্তি সরকারি বই জব্দ, নতুন বই বিক্রির অভিযোগে তদন্ত শুরু

ফেনীতে টিনের চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা