টেকনাফে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
কক্সবাজারের টেকনাফে বিজিবি, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা এবং থাইল্যান্ডে তৈরি প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জালের আনুমানিক মূল্য ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, দীর্ঘ প্রায় দুই মাস ধরে একটি সংঘবদ্ধ চক্রের কর্মকাণ্ড নজরদারির পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (২৫ জুন) বিকেলে টেকনাফ সদর লামার বাজার এলাকায় অভিযান চালানো হয়।
আরও পড়ুনঅভিযানে বাজারের চারটি গুদামে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা মোট ৪ লাখ ৯৮ হাজার ৭৫০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782459909.jpg)

_medium_1782456416.jpg)

_medium_1782455198.jpg)
_medium_1782450400.jpg)

_medium_1782448839.jpg)
