ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০৫:০৯ পিএম

দেশে সোনার দাম একবারে কমেছে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা 

দেশে সোনার দাম একবারে কমেছে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা, ছবি: সংগৃহীত।

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে।বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, দেশে তেজাবি সোনা ও রুপার দাম কমেছে। এমন অবস্থায় বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

আরও পড়ুন

সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা  

পাটের দামে স্বস্তি লাভের মুখ দেখছেন জয়পুরহাটের পাঁচবিবি এলাকার কৃষক

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে হেলথ হাব: স্বাস্থ্যমন্ত্রী

মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ার শেরপুরে ৫ মাদকসেবির ভ্রাম্যামাণ আদালতে কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের দুগ্ধ খামারি হাবিবুর গড়ে তুলেছেন চিজ কারখানা