ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৭:৪৬ পিএম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

গ্রাহকসেবার মানোন্নয়ন, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি. নিয়মিতভাবে তার সিএলএস (ঈখঝ) নেটওয়ার্কের সক্ষমতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ প্রধান কার্যালয় মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, মোঃ শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন রিটেইল বিজনেস বিভাগের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মালেকুল ইসলাম। এ সময় ব্যাংকের বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধানগণ, প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ এবং সিএলএস এজেন্টগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের সেরা ১৩ জন সিএলএস এজেন্টের মধ্যে তাদের অসাধারণ কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট, সনদপত্র, মোটরসাইকেল ও মোবাইল ফোন প্রদান করা হয়।

আরও পড়ুন

সম্মেলনে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সিএলএস এজেন্টদের কর্মদক্ষতা বৃদ্ধি, গ্রাহকবান্ধব সেবা সম্প্রসারণ, ঋণ বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নেটওয়ার্ক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভবিষ্যতে সিএলএস সেবাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কার্যকর করে তুলতে ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। তিনি সিএলএস এজেন্টদের এই উন্নয়ন যাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, পূবালী ব্যাংক সবসময় কর্মদক্ষতা, সততা ও সহযোগিতার সংস্কৃতিকে মূল্যায়ন করে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি ও সম্মাননা সিএলএস এজেন্টদের আরও অনুপ্রাণিত করবে এবং ব্যাংকের সামগ্রিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গ্রুপে সেলস ম্যানেজার নিয়োগ, স্নাতক পাসেই আবেদন

টাঙ্গাইলে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ

মধ্যনগরে বিবেশের প্রযোজনায় নওশাবা’র ‘সোমেশ্বরী’

গ্যালারিতে মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বিয়েতে রাজি না হওয়ায় হবু স্বামীকে হত্যা কিশোরীর