ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৪:০৯ পিএম

ইউক্রেনের দোনবাস দখলের পথে রাশিয়া

ইউক্রেনের দোনবাস দখলের পথে রাশিয়া, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোস্ত্যন্তিনিভকায় প্রবেশ করেছে রুশ বাহিনী। কোস্ত্যন্তিনিভকা শহরটি দোনবাস অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। শহরটি এখন তারা অবরুদ্ধ করার চেষ্টা করছে বলে জানা গেছে। 

ইউক্রেনীয় সেনাদের বরাতে বিবিসি জানিয়েছে, পুরো শহর বর্তমানে কোনো পক্ষেরই একক নিয়ন্ত্রণে নেই এবং এটি কার্যত একটি ‘ধূসর অঞ্চলে’ পরিণত হয়েছে। এই শহরের পতন ঘটলে রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে ইউক্রেনীয়দের শেষ প্রধান দুটি ঘাঁটি-ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্কের দিকে সরাসরি অগ্রসর হতে পারবে। এর ফলে পুরো দোনবাস অঞ্চল দখল করার যে লক্ষ্য ক্রেমলিন নির্ধারণ করেছে, তা অর্জন করা মস্কোর জন্য অনেকটাই সহজ হয়ে যাবে।

বিবিসিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় ড্রোন পাইলট বলেন, তারা (রুশ সেনারা) পেছনের দিক থেকে আমাদের এলাকায় ঢুকে পড়ছে। শহুরে যুদ্ধের পরিস্থিতিতে তাদের সেখান থেকে হটিয়ে দেওয়া চরম কঠিন কাজ।

আরও পড়ুন

দীর্ঘ কয়েক মাস ধরে ইউক্রেন যুদ্ধ মূলত সম্মুখভাগে স্থবির হয়ে ছিল। ইউক্রেনীয় কমান্ডারদের দাবি ছিল, তারা এ বছর হারানোর চেয়ে বেশি এলাকা পুনরুদ্ধার করেছেন এবং রুশ সীমান্ত ও অধিকৃত ক্রিমিয়ার মধ্যকার মস্কোর গুরুত্বপূর্ণ সরবরাহ লাইন ব্যাহত করতে পেরেছেন। কিন্তু কোস্ত্যন্তিনিভকায় রুশ সেনারা দক্ষিণ দিক থেকে অগ্রসর হয়ে এখন শহরের উত্তর প্রান্তেও অবস্থান নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের দোনবাস দখলের পথে রাশিয়া

গৌরনদীতে বাসের ধাক্কায় মহাসড়কের পাশে দাঁড়ানো প্রবাসী নিহত

তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের শোডাউন ও বিক্ষোভ মিছিল

ডা. শফিকুরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পর্তুগাল ম্যাচে আজ রোনালদো ঝলকের অপেক্ষা