ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ০৪:০০ পিএম

গৌরনদীতে বাসের ধাক্কায় মহাসড়কের পাশে দাঁড়ানো প্রবাসী নিহত

গৌরনদীতে বাসের ধাক্কায় মহাসড়কের পাশে দাঁড়ানো প্রবাসী নিহত

বরিশালের গৌরনদীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবাসী বাসের ধাক্কায় নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ জুন) মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ফকির (২৪) উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে। তিনি কুয়েতপ্রবাসী ছিলেন। বন্ধুর বিয়েতে অংশ নিতে ১০ দিন আগে দেশে ফিরেছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসিন হোসেন জানান, দুপুর ১টার দিকে সোহেল মোটরসাইকেল পার্ক করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহতের স্বজন পান্নু মৃধা জানান, একই গ্রামের বাসিন্দা সোহেলের বন্ধু ফয়সাল হাওলাদারের বিয়ে গত ১৯ জুন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সোহেল ১০ দিন আগে কুয়েত থেকে দেশে এসেছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরনদীতে বাসের ধাক্কায় মহাসড়কের পাশে দাঁড়ানো প্রবাসী নিহত

তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের শোডাউন ও বিক্ষোভ মিছিল

ডা. শফিকুরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পর্তুগাল ম্যাচে আজ রোনালদো ঝলকের অপেক্ষা

রচনাকে সরিয়ে নতুন দিদি স্বস্তিকা!