রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
রংপুর জেলা প্রতিনিধি : রংপুর নগরীর হোটেল নর্থ ভিউয়ের বহুতল ভবনের ছাদ থেকে পরে নুজসাত নামে এক এইচএসসি পরিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নুজসাত রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, নুজসাত বিকেল ৪টা ৫৪ মিনিটে হোটেলের ৯ম তলা ভবনের ছাদে ওঠে। এরপর সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করে। ছাদের এক কোনে অবস্থানের এক পর্যায়ে নুজসাত ৫টা ৪২ মিনিটে বসা থেকে হঠাৎ করে সরাসরি ছাদের র্যালিংয়ের ওপর ওঠে বসে। এরপর পা ঝোলানো অবস্থায় বসা থেকে উল্টোভাবে নিচে পড়ে যায়। ঘটনার পরপরই লোকজন জড়ো হয়।
হোটেলটি মহানগর গোয়েন্দা পুলিশ ভবনের সামনে হওয়ায় পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়। পরে সিআইডি ও পিআইবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্রাইম সিন করে এলাকাটি। হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, নুজসাত নর্থ ভিউয়ের খাবার হোটেলে কিংবা আবাসিকের গ্রাহক ছিলেন না, কিংবা তার নামে কোথায় এন্ট্রি পাওয়া যায়নি। তবে কী কারণে ওই শিক্ষার্থী হোটেলে গিয়েছিলেন এবং তার মৃত্যু দুর্ঘটনাজনিত নাকি আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুনএ ঘটনায় নর্থ ভিউ হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি। রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে পরিবারের কাছে দেওয়া হয়েছে। আমরা সব বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছি। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন





_medium_1782142350.jpg)

