ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ১০:১৪ পিএম

নওগাঁয় বিশাল চাকরি মেলা

নওগাঁয় বিশাল চাকরি মেলা

নওগাঁ প্রতিনিধি : দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁয় বিশাল পরিসরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চাকরি মেলা-২০২৬। আজ সোমবার (২২ জুন) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি এন্ড এ্যডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট-(রেইজ) প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবি মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক মো. এরফান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দ্বায়িত্ব) মোসা. আমিনা খাতুন, পিকেএসএফ ‘রেইজ’ প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী, মৌসুমীর উপদেষ্টা মো. হোসেন শহীদ ইকবাল ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার প্রমুখ।

আরও পড়ুন

দিনব্যাপী আয়োজিত এই চাকরি মেলায় অনানুষ্ঠানিক খাতে চাকরি দাতা প্রতিষ্ঠানসহ আনুষ্ঠানিক খাতের মোট ১৯টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় বিশাল চাকরি মেলা

বগুড়ার ফতেহ আলী ব্রিজ যেন হকার পুনর্বাসন কেন্দ্র

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখবে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস

চট্টগ্রামের সাতকানিয়ায় মহাবিপন্ন হলুদ কচ্ছপ উদ্ধার, বনে অবমুক্ত

বগুড়ার ধুনটে গৃহবধূর গোসলের নগ্ন ভিডিও বখাটের বিরুদ্ধে মামলা