ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৯:১১ পিএম

রংপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

রংপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ পরিচালক ডা. মো. ইব্রাহীম টিটনের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানকে দ্রুত রেজিস্ট্রেশনের জন্য সময় বেঁধে দেওয়া হয় এবং সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করা হয়। জরিমানার আদেশ প্রদান করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা।

অভিযান সূত্রে জানা যায়, অভিযানে নগরীর ধাপ এলাকায় অবস্থিত আমার দেশ হাসপাতালকে রেজিস্ট্রেশন নবায়ন না থাকা ও মেয়াদ উত্তীর্ণ চেতনানাশক ওষুধ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান, অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ এনেস্থিসিয়া মেডিসিন থাকার অপরাধে নগরীর ফার্স্ট কিওর স্পেলাইজড অ্যান্ড ট্রমা সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে নগরীর ল্যাবএইড ক্লিনিক এন্ড নার্সিংহোমকে ১ লাখ টাকা জরিমানা ও এক মাসের সতর্ক বার্তা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের খবর পেয়ে হাবিব ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ গেট বন্ধ করে পালিয়ে যায়।

আরও পড়ুন

অভিযানে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. হাফিজুর রহমান, ডা. এস এম মাহমুদুর রশিদ, ডা. ফিরোজ হাসান খান ও সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. অনির্বাণ মল্লিক।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সারাদেশে মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রংপুরের মধ্যে এই অভিযান অব্যাহত থাকবে। রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

রংপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ঘরসহ ভেসে গেল শেকলে বেঁধে রাখা যুবক

বগুড়ার শেরপুরে হাটের জায়গা দখল করে ৭৩টি দোকান নতুন করে তৈরি হচ্ছে আরো ৬টি

দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে কলম্বো পৌঁছেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী