ভিডিও সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২২ জুন, ২০২৬ ০৮:২৬ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ আহত একজনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ আহত একজনের মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সহোদর দুইভাই গুরুতর আহত হয়। তাদের মধ্যে আজাদ তালুকদার মোনা(৫৮) বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (২২ জুন) ভোরে মারা গেছেন। অপর ভাই একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিকিড়া মহল্লার তালুকদারপাড়ার আজাদ তালুকদার মোনার দলের সাথে একই পাড়ার সোহেল ও ইয়ামেন তালুকদারের দলের মধ্যে অনেকদিন ধরে আধিপত্য ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গোলযোগ চলে আসছিল। এরই জেরে গত শনিবার রাতে দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মোনা মনি দুইভাইসহ কয়েকজন আহত হন। মোনা ও মনিকে গুরুতর অবস্থায় গত শনিবার বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

মোনার ছেলে রায়হান তালুকদার অভিযোগ করেন, তার বাবাকে একই মহল্লার প্রতিপক্ষ সোহেল ও ইয়ামেনসহ তাদের লোকজন বেধড়ক পেটায়, ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং কোপায়। এসময় ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

আরও পড়ুন

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা হেলাল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোনার মরদেহ বগুড়া টিএমএসএস হাসপাতাল থেকে এনে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ উল্লেখিত দুই দলের মধ্যে সংঘর্ষের সঠিক কারণ উদঘাটনে তদন্ত করছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তারুজ্জামান জানান, এ ঘটনায় আজ সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে উল্লাপাড়া মডেল থানায় মোনার ছেলে রায়হান তালুকদার বাদি হয়ে ১৩জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি তেলে নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ আহত একজনের মৃত্যু

মেহেন্দীগঞ্জে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

বছর শেষে তুষির ‘আন্ধার’

বগুড়ার ধুনটে হঠাৎ ধসে পড়লো কালভার্ট, সড়ক যোগাযোগ বন্ধ

বার্গার খাওয়ার গোপন কৌশল জানেন না অনেকেই