ব্যাংক ডাকাতির মাধ্যমে বিগত সরকার আমানতের খেয়ানত করেছে : আহসানুল তৈয়ব জাকির
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, গত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির পদচারণা ছিল সকল সেক্টরে। তারা ব্যাংক ডাকাতির মাধ্যমে মানুষের আমানতের খেয়ানত করেছে।
তাইতো এক্সিম ব্যাংকসহ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকেরা তাদের গচ্ছিত টাকা ফিরে পাচ্ছেন না। বিএনপির সরকার কখনো মানুষের আমানতের খিয়ানত করেনি। তারা সবসময় কথা এবং কাজে বিশ্বাসী।
মাত্র কয়েকমাসের মধ্যেই আমরা বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করার প্রকল্প হাতে নিয়েছি, বগুড়া-ঢাকা রেলপথ চালু করার জন্য কাজ করছি, ফ্যামিলি কার্ড চালু করেছি, কৃষকদের কৃষিঋণ মওকুফ করেছি, শতভাগ ভাতাকার্ড চালু করার জন্য কাজ করছি, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নে পিছিয়ে পরা বগুড়াকে উন্নত মডেল বগুড়া হিসেবে পরিণত করা হবে এবং একইভাবে সারাদেশের উন্নয়ন করা হবে।
আজ রোববার (২১ জুন) দুপুরে উপজেলার নারচী ইউনিয়নের নারচী পশ্চিমপাড়া গ্রামে মসজিদ এবং মন্দির কমিটির আয়োজনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুননারচী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকু মিয়া প্রামানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, নাদিরুজ্জামান খান সাঈদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, পৌর বিএনপির সহ সভাপতি আমিরুল মোমিন পিন্টু, আসাদুজ্জামান খোকন প্রমুখ।
এদিন নারচী ফকিরপাড়া এবং চর হরিণা গ্রামেও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সমাবেশে প্রধান অতিথি নারচী ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদ এবং মন্দিরের উন্নয়ন কল্পে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
মন্তব্য করুন

_medium_1782057559.jpg)
_medium_1782057235.jpg)



_medium_1782055645.jpg)

