ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৯:৪৮ পিএম

মোংলায় নারীকে পিটিয়ে জখম

মোংলায় নারীকে পিটিয়ে জখম

মোংলায় এক নারীকে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কয়েক যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারী। 

থানায় দায়েরকৃত অভিযোগের বিবরণে জানা যায়, পৌর শহরতলীর মাছমারা এলাকার বাসিন্দা নাজমা রায়হানের (৪৫) সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো একই এলাকার মানিক তালুকদার, তারেক ব্যাপারী ও রিংকু হালদারের মধ্যে। পূর্ব শত্রুতার জের ধরে তারা আজ রোববার (২১ জুন) দুপুরে নাজমার বাড়ীতে ঢুকে হামলা ও ভাঙচুর করতে থাকে। 

এ সময় নাজমা ঘর থেকে বের হয়ে এলে হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে উপুর্যুপরি পিটাতে থাকে। এতে তার মুখ, হাত, পা ও পিঠের বিভিন্ন জায়গা মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর বিকেলে নাজমা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযাগ দায়ের করেছেন। 

আরও পড়ুন

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় নারীকে পিটিয়ে জখম

প্লাস্টিকের পরিবেশগত সমস্যা নিয়ে জয়পুরহাটে স্কুল ক্যাম্পেইন

বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ দ্রুত দেশে আনার আশ্বাস প্রতিমন্ত্রীর

রাফিনিয়াকে নিয়ে শঙ্কিত ব্রাজিল

ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই