ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৭:৫০ পিএম

নীলফামারীর ডিমলায় অতিরিক্ত বিল ও অনিয়মের অভিযোগে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও

নীলফামারীর ডিমলায় অতিরিক্ত বিল ও অনিয়মের অভিযোগে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, ভুল মিটার রিডিং এবং সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও বিল আদায়ের অভিযোগে বিক্ষুব্ধ হাজারো গ্রাহক পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস ঘেরাও করেছেন। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন বিভিন্ন অনিয়মের মাধ্যমে তাদের ওপর অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।

আজ রোববার (২১ জুন) বেলা ১১টায় ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার বিদ্যুৎ গ্রাহক ডিমলা পল্লী বিদ্যুতের সাব-এলাকা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় তারা অতিরিক্ত বিল, ভুল মিটার রিডিং এবং নষ্ট মিটারের নামে বিল আদায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের মশিয়ার রহমান(৫৫) অভিযোগ করে বলেন, তার সেচ সংযোগে গত দুই মাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও তাকে ২ হাজার ৯৬৬ টাকার বিল দেওয়া হয়েছে। একই ইউনিয়নের মমিনুর রহমান দাবি করেন, তার মিটারে ব্যবহৃত বিদ্যুতের তুলনায় প্রায় তিনগুণ বেশি বিল করা হয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, এ ধরণের অনিয়মের কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং প্রতিকার পেতে অফিসে ঘুরেও সমাধান পাচ্ছেন না।

আরও পড়ুন

এ বিষয়ে ডিমলা পল্লী বিদ্যুতের এরিয়া ম্যানেজার (এজিএম) মো. মাসুদ আলম বলেন, ঈদের দীর্ঘ ছুটির কারণে মিটার রিডাররা যথাযথভাবে মিটার রিডিং সংগ্রহ করতে পারেননি। ফলে বিল প্রস্তুতের সময় কিছু ভুল হয়েছে।
ডিমলা সাব-জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট বিদ্যুৎ গ্রাহক সংখ্যা প্রায় ৭৭ হাজার। এর মধ্যে আবাসিক গ্রাহক ৬৫ হাজার ১২৭ জন, বাণিজ্যিক ৫ হাজার ২১৪ জন, সেচ সংযোগ ৩ হাজার ৫৯১টি, মিল-চাতাল সংযোগ ৬৯৬টি এবং মসজিদ-মন্দিরসহ অন্যান্য সংযোগ রয়েছে ১ হাজার ১৬৯টি।

অভিযোগের বিষয়ে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের শেখ মনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ রকম অনিয়ম হলে গ্রাহকদের বিল ফেরত নিয়ে প্রয়োজনীয় সংশোধন করা হবে। বিযয়টি আমি দেখছি। তবে ৭৭ হাজার গ্রাহকের বিল কীভাবে স্বল্প সময়ে সংশোধন করা সম্ভব এ প্রশ্ন করা হলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর ডিমলায় অতিরিক্ত বিল ও অনিয়মের অভিযোগে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও

নীলফামারীর ডিমলায় বিষপানে নারীর আত্মহত্যা

তিন মাসে ২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী

কিশোরের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ