কিশোরের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফুল হক নামে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে।
গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আরিফুল হক উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের হায়দার ব্যাপারীর ছেলে।
ভুক্তভোগী ওই শিশুর মা জানান, গত ১৮ জুন বিকেলে অভিযুক্ত আরিফুল ও স্থানীয় আশরাফুল শিশুটিকে ডেকে তার নানার বাড়ি নিয়ে যায়। সেই ঘরে কোন লোক না থাকায় আশরাফুলকে বাহিরে রেখে আরিফুল শিশুটিকে ভেতরে নিয়ে ধর্ষণ করে। শনিবার (২০ জুন) শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনার পরে শিশুটিকে তাৎক্ষণিক নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।
আরও পড়ুনপিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক একেএম আসিফ আহমেদ জানান, নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেয়া যাবে।
এব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1782047951.jpg)
_medium_1782047416.jpg)
_medium_1782045836.jpg)


