ভিডিও রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৬ ০৬:৪৬ পিএম

বগুড়ার মোকামতলায় চাঞ্চল্যকর জোড়া খুন এক মাসেও মূল আসামিরা অধরা

বগুড়ার মোকামতলায় চাঞ্চল্যকর জোড়া খুন এক মাসেও মূল আসামিরা অধরা

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামে জমির সীমানা বিরোধের জেরে প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে মামলার ভবিষ্যৎ ও নিজেদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তা ও শঙ্কায় দিন কাটাচ্ছেন নিহতদের পরিবার।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন— লক্ষ্মীপুর গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে সুমন রানা (৩২) এবং জামিল হোসেনের ছেলে ইয়াসিন আলী (৩০)। তাঁরা সম্পর্কে আপন চাচাতো ভাই। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে সুমন রানার পরিবারের সঙ্গে তার চাচা রেজাউল করিমের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গত ১৮ মে সকালে পূর্ব শত্রুতার জেরে উভয় পরিবারের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে রেজাউল ও তার লোকজন ইয়াসিন আলীকে বেদম মারধর ও ছুরিকাঘাত করে। তাকে বাঁচাতে চাচাতো ভাই সুমন রানা এগিয়ে এলে তাকেও একইভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থুলেই ইয়াসিন আলীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান সুমন রানা।

আরও পড়ুন

হত্যাকাণ্ডের দিনই পুলিশ রেজাউলের ছেলে আহাদকে (২৩) আটক করে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মূল অভিযুক্ত চাচা রেজাউল করিম (৫৫), তাঁর দুই ছেলে আহাদ (২৩) ও রাব্বি হাসান (২৬) ছাড়াও অন্য চাচা মৃত তোফাজ্জলের ছেলে আওলাদ হোসেন (৩৮), মৃত আফজাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫) এবং আবু জাফরসহ (৩৫) বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

তবে ঘটনার এক মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মামলার মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) আনছার আলী জানান, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে বিভিন্ন সোর্স ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। তাদের দ্রুত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হান্নান মাসউদ এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ: ডেপুটি স্পিকার

বগুড়ার মোকামতলায় চাঞ্চল্যকর জোড়া খুন এক মাসেও মূল আসামিরা অধরা

বিশ্বকাপ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন

জয়পুরহাটের বাগজানায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোমতীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজের চার ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জয়পুরহাটের কালাইয়ে রাতের আধাঁরে কার্পেটিং পা ফেলতেই ওঠে যাচ্ছে পাথর