ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ০৮:৩১ পিএম

ফিরবেন না পপি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।

বিনোদন ডেস্ক : ২০২০ সাল থেকেই অভিনয় ছেড়ে অনেকটা আড়ালে চলে যান জনৎিুয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। মধ্যে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। পাশাপাশি গত বছর খানিক সময়ের জন্য প্রকাশ্যে এলেও ফের আড়ালে চলে যান। জানা গেছে, পপি বিয়ে করে এখন পুরোপুরি সংসারী। তিনি এক পুত্রসন্তানের মা-ও হয়েছেন। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি নন তিনি। তবে পপির এভাবে আড়ালে চলে যাওয়াকে মেনে নিতে পারেননি তার ভক্তসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরাও। কারণ দুই দশকেরও বেশি সময় ধরে সিনেমা জগতে কাজ করেছেন তিনি। পেয়েছেন প্রশংসা, হয়েছেন আলোচিত। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। সেই পপি কিনা চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে গেলেন।

সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে পপির একটি ঘনিষ্ঠসূত্র জানায়, পপি আর চলচ্চিত্র জগতে ফিরবেন না। তিনি সব সময়ই একটু চাপা স্বভাবের। এ বিষয় নিয়ে তেমন কথাও বলতে চান না। পপি এখন সংসার নিয়েই ব্যস্ত থাকতে চান। অন্য কোনো দিকে আর মনোযোগী হতে চান না। স্বামী ও সন্তানকেই পুরো সময়টা দিচ্ছেন তিনি। যদিও সিনেমা জগৎ সম্পর্কে খোঁজখবর ঠিকই রাখেন। সূত্রটি আরও জানায়, অভিনয়ে না ফিরলেও প্রযোজনা করার যে কথা তিনি জানিয়েছিলেন গত বছর, সেটিও আলোর মুখ দেখবে বলে মনে হচ্ছে না। কারণ পপি আর এ জগতে ফিরতে চান না। নিজের সংসার, নিজের জগৎ নিয়েই ব্যস্ত থাকতে চান- এটাই তার সিদ্ধান্ত।c

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরবেন না পপি

কাভিড-পরবর্তী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল ব্যাংক এশিয়া

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ৫শ” শয্যায় উন্নীত হচ্ছে

`ব্রাজিল মানে চমক, ব্রাজিল মানে অসাধারণ'

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখলেন প্রধানমন্ত্রী