বগুড়ার গাবতলীতে র্যাবের হাতে তিন মাদক কারবারি গ্রেফতার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : র্যাব-১২- বগুড়ার সদস্যরা গতকাল বুধবার রাত পোনে ১০টার দিকে গাবতলী সদর ইউনিয়নের ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানকালে ২শ’ পিস ইয়াবা ও ৩৩৯ পুড়িয়া গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, গাবতলী উপজেলার সারোটিয়া পূর্বপাড়া গ্রামের আনিছার বাবুর ছেলে সুমন (২৪), একই গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে আমিনুর ইসলাম ঝন্টু (৪০) ও রঞ্জু ফকিরের ছেলে রাকিব ফকির (২৭)।
আরও পড়ুনএঘটনায় গতকাল বুধবার রাতেই গাবতলী মডেল থানায় র্যাব-১২ সিপিএসপি’র নায়েব সুবেদার মেহেদুল হক বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন








