ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৮:১২ পিএম

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ যুবকের জেল-জরিমানা

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ যুবকের জেল-জরিমানা

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাতে উপজেলার দুর্গম উমারপুর ইউনিয়নের পাথরাইল চরে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ওমর ফারুক। সে উপজেলার মধ্যশিমুলিয়ার বাসিন্দা এবং আব্দুস সালামের ছেলে।

জানা যায়, নিয়মিত টহল ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং চৌহালী থানা পুলিশের সহযোগিতায় এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে পাঁচ পিস ইয়াবাসহ ওমর ফারুককে হাতেনাতে আটক করা হয়।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ যুবকের জেল-জরিমানা

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন এমপিরা

কুড়িগ্রামের চিলমারীতে ক্ষুব্ধ গ্রামবাসীরা ভেঙে দিল মাদক কারবারিদের ঘরবাড়ি

সহজ কিস্তি সুবিধায় উত্তরা ব্যাংক ও এসএসএলকমার্জের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নওগাঁর নিয়ামতপুরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ১

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত