ভিডিও বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ০৭:৪৬ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সময় মাদকসেবন অবস্থায় আটককৃত ব্যক্তিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযানের সময় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের উপজেলা চত্বর এলাকায় মাদকদ্রব্য গাঁজাসেবনরত মোরছালিন (২০) নামে একজনকে আটক করে।

আরও পড়ুন

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন-নবী বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

ইউক্রেনকে ৫২২ মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় ফল মেলার উদ্বোধন

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

ওয়াশিং মেশিন-মাইক্রোওয়েভ ওভেন ইস্যুতে উত্তপ্ত সংসদ