ভিডিও বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ০২:৩৮ এএম

এমবাপ্পে গোলে এগিয়ে গেল ফ্রান্স

ছবি : সংগৃহীত, এমবাপ্পে গোলে এগিয়ে গেল ফ্রান্স

প্রথমার্ধের হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরেছে ফ্রান্স। একের পর এক আক্রমণের জেরে ম্যাচের ৬৬ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মাইকেল ওলিসের অ্যাসিস্টে দারুণ ফিনিশিংয়ে গোলটি করেছেন ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের প্রায় ২০ মিনিটের কাছাকাছি গিয়ে প্রথম শট নিতে পারে ফ্রান্স। এর আগে একটি শট নিয়েছিল সেনেগালও। তবে কোনোটাই গোল হওয়ার মতো ছিল না।

২৫ মিনিটে কপালগুণে বেঁচে যায় ফ্রান্স। সেনেগালের ডিওফ অসাধারণ একটি থ্রু পাস বাড়িয়ে দেন জ্যাকসনের দিকে। একাই এগিয়ে গিয়ে তিনি কঠিন কোণ থেকে বাঁ পায়ের শট নেন।

আরও পড়ুন

বলটি পোস্টে লেগে গোলরক্ষক মেইনানের গায়ে প্রতিহত হয়ে কর্নারের বিনিময়ে মাঠের বাইরে চলে যায়। অল্পের জন্য বেঁচে যায় ফ্রান্স! তবে পরের কর্নার থেকে কোনো বিপদ তৈরি করতে পারেনি সেনেগাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পে গোলে এগিয়ে গেল ফ্রান্স

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি

ফ্রান্সের গোলপোস্ট কাঁপিয়ে বিরতিতে সেনেগাল, ব্যর্থ এমবাপ্পে–দেম্বেলেরা

সংসদে বাংলা- ভুল ইংরেজিতে বক্তব্য, আলোচনায় এমপি জেবা আমিন

শুরুর আগেই বিশ্বকাপ শেষ ইংলিশ তারকা ফুটবলারের

বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল