ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৬ ০৫:০৫ এএম

রংপুরের খামার মোড়ে কর্মচারীকে হাতুড়ি দিয়ে আঘাত : অভিযুক্ত আটক

রংপুরের খামার মোড়ে কর্মচারীকে হাতুড়ি দিয়ে আঘাত : অভিযুক্ত আটক

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীর খামার মোড় এলাকায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে আঘাতের ঘটনায় অভিযুক্ত একজনকে স্থানীয় জনতার সহায়তায় আটক করেছে মেট্রোপলিটন ডিবি পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাতে খামার মোড় মেয়রের গলিতে অবস্থিত আমির হোসেনের ভাজাপোড়ার দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিকের ছেলে মনুকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

মেট্রো ডিবি জানায়, দোকানটির মালিকের ছেলে নোয়াখালী পট্টি খামার মোড়ের মনু (৩০) এবং একই দোকানের কর্মচারী শাওনের (২৫) মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে অভিযুক্ত মনু কর্মচারী শাওনকে হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আহত শাওনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, ঘটনার সংবাদ প্রাপ্তির পর রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তাঁর নির্দেশনায় ঘটনাটির সুষ্ঠু তদন্ত, আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাবাদে মনু ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেছে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ একেএম নাজমুল কাদের জানান, কোতোয়ালি থানা পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল বিষয় আইনানুগভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'জামায়াতে ইসলামের মানুষগুলোর দ্বিতীয় স্ত্রী কি সবসময় হোটেলেই থাকে?'

সিরাজগঞ্জে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর কারাদন্ড

বগুড়ায় আশংকাজনক ভাবে প্রতিবছর কমছে কৃষি জমি

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৭ মাদকসেবীর কারাদন্ড

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী জেলাহাজতে