ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ১০:২৪ পিএম

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে মুনতাহা নামের শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে মুনতাহা নামের শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুনতাহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর বসুনিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। মুনতাহা ওই এলাকার শহিদুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পরিবারের লোকজনের অজান্তে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। দুপুরে আলেপ উদ্দিন নামে এক প্রতিবেশী ওই পুকুরে গোসল করতে নেমে পায়ে কোনো একটি বস্তু স্পর্শ অনুভব করায় সাথে সাথে পানিতে ডুব দিয়ে মুনতাহাকে উদ্ধার করে।

আরও পড়ুন

তিনি সাথে সাথে স্থানীয় পল্লী চিকিৎসক ডা. রাহমাতুল্লাহর কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে মুনতাহা নামের শিশুর মৃত্যু

নেইমার মেসির কাছে দুধের শিশু : আর্জেন্টিনা সমর্থক

বাংলাদেশে ব্রাজিলের থেকে আর্জেন্টিনার সমর্থক একটু বেশি : সিবগাতুল্লাহ

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড

দিনাজপুরের বিরামপুরে মাদক বিরোধী অভিযানে ১৫ দিনে নারীসহ আটক ৪০