ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৭:০১ পিএম

বগুড়ার সান্তাহারে গাঁজাসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে গেল মাদক কারবারি

বগুড়ার সান্তাহারে গাঁজাসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে গেল মাদক কারবারি

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল সোমবার বিকেলে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার ভাদাই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র লালমনিহাট থেকে মোটরসাইকেলে করে ওই পরিমান গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সান্তাহার শহরের হবির মোড় এলাকায় পৌঁছলে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার পিছু নেয়।

এ সময় মাদক কারবারি স্বপন চন্দ্র দ্রুত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোটরসাইকেলের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি উদ্ধার করে।

আরও পড়ুন

এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দাযয়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ প্রজন্মের সুযোগ-সুবিধায় কেউ হাত দিলে সেই হাত ভে'ঙে দেওয়া হবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বগুড়ার সান্তাহারে গাঁজাসহ মোটরসাইকেল ফেলে পালিয়ে গেল মাদক কারবারি

গাজীপুরে হাইওয়ে রোডে ময়লার ভাগাড় 

জুনের ১৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬২ কোটি ডলার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন