ভিডিও মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৬ ০৬:৩৫ পিএম

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত নাশকতা মামলায় ছাত্রলীগের পৌরশাখার সাবেক সভাপতি সৌরভ আহম্মেদ সুমনসহ (৩৫) ৩ জনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

সুমন উপজেলার কুসুম্বী ইউনিয়নের দ্বারকিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এছাড়াও গ্রেফতার হওয়া অন্যান্যরা হলেন উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (৩৭) ও গাড়ীদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে শাহিন আলম (৩২)।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, তারা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়েরকৃত নাশকতা মামলার পলাতক আসামি। পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের পর আদালতের কাছে সোপর্দ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে এনজিও’র ঋণ শোধ করেও মামলা থেকে রেহাই পাননি খামারি শামসুল

ইউরোপের ছয় শহরে গান শোনাবেন জেমস

বগুড়ার শেরপুরে শয়তানের নি:শ্বাস দিয়ে টাকাসহ ২ ভরি সোনার গহনা লুট

সুইফটের বিয়ে কবে?

বেনজীরকে দেশে ফেরাতে আমিরাত সরকারকে দুদকের চিঠি

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয় : স্পিকার