ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ১১:১১ পিএম

বগুড়ার সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়ার সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে শিশু রাকিকা আক্তার রাকার (৬) কানের সোনার দুল নিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টায় বহুল আলোচিত মামলার হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টায় সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ছাত্রদল নেতা আকাশ, ফাহমিদ, নূরানী ইসলামিয়া একাডেমী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, নিহত রাখার ফুপু লিপি বেগম, প্রতিবেশি খাদিজা ও রমনি আক্তার প্রমুখ।

অপর দিকে রোববার সকালে পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় শিশু রাকার মাদ্রাসা নূরানী ইসলামিয়া একাডেমী চত্বরে দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন করে ওই মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী ও সাহেব পাড়াবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যার রায় যেমন দ্রুত হয়েছে তেমনি রাকার হত্যাকারীদের রায়ও যেন দ্রুত কার্যকর হয়। তারা রাকার হত্যাকারীদের ফাঁসি চান।

আরও পড়ুন

উল্লেখ্য, আলোচিত শিশু রাকিকা আক্তার রাখার সোনার দুল হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বিরোধও এই হত্যাকাণ্ডের আরো একটি কারণ। শনিবার বগুড়ার আদমদীঘি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মামলার ২ নম্বর আসামি বন্যা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তার দেওয়া জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে কারাগারে প্রেরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

‘নতুন কুঁড়ি স্পোর্টস’র বিভাগীয় চ্যাম্পিয়ন খেলোয়াড়দের বগুড়া জেলা পরিষদের সংবর্ধনা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, বৃদ্ধকে ফেরাল বিএসএফ

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ: ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

‘প্রেমিকের দায়িত্ব’ আগে

বগুড়ার আদমদিঘীতে চার মাদকসেবী ও কারবারির কারাদন্ড