ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৯:২২ পিএম

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

গোপালগঞ্জে একটি বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এ সময় একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকচালক, তাঁর সহকারী ও ইজিবাইকচালক আহত হয়েছেন।

আজ রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শহরের পাচুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি বালুভর্তি ট্রাক শহরের দিক থেকে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি পাচুড়িয়া এলাকার বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের মাঝামাঝি পৌঁছালে সেটি হঠাৎ ভেঙে পড়ে। এতে ট্রাকটি খালের পানিতে পড়ে যায়। একই সময়ে একটি ইজিবাইক ও একটি সাইকেলও খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকচালক, তাঁর হেলপার এবং ইজিবাইকচালক আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ এই ব্রিজ ভেঙে পড়ায় হাজার হাজার মানুষের যাতায়াত ব্যাহত হয়েছে। অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত বিকল্প যোগাযোগব্যবস্থা চালু এবং সেখানে একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে, আহত ৩

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা দালালদের দৌরাত্ব বেড়েছে

বুড়িগঙ্গা নদী থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

রাজশাহী বিভাগীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’