বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা দালালদের দৌরাত্ব বেড়েছে
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা সদরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম বেড়েছে । এতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসা সেবা বিঘ্ন ঘটছে।
উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দীর্ঘ দিন যাবত এক শ্রেণীর মহিলা দালাল প্রধান ফটকে অবস্থান নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা বিভিন্ন রোগীদের হাসপাতালে ভালো চিকিৎসক নেই একথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আশেপাশের ক্লিনিক বা হাসপাতালে নিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার জন্য আসা রোগীরাও এসব দালালের খপ্পড়ে পরে হয়রানির শিকার হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের অধিকাংশই গ্রামের সাধারণ মানুষ। এতে তারা একদিকে যেমন ভোগান্তিতে পড়ছে অন্যদিকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থও হচ্ছে। এ ব্যাপারে গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান জানান, বেশ কিছুদিন যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্বর বিষয়টি তিনি লক্ষ্য করছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা যথেষ্ট উন্নত। বিভিন্ন পরিক্ষার মানও যথেষ্ট ভালো।
আরও পড়ুনএরপরও একশ্রেণির দালাল স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বে-সরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন,তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে এই সব মহিলা দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য ব্যবস্থা নিবেন বলেও তিনি জানান। এক্ষেত্রে তিনি প্রশাসনের সহযোগিতাও প্রত্যাশা করেন।
মন্তব্য করুন



_medium_1781450008.jpg)


_medium_1781449289.jpg)

