ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৮:২৭ পিএম

ফুটওভারব্রিজ নির্মাণের দাবি

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে টিএমএসএস হাসপাতালের নার্স নিহত

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে টিএমএসএস হাসপাতালের নার্স নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের স্টাফ নার্স মেহেরুননেছা (পুশি) নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে হাসপাতালে দায়িত্ব পালনশেষে তিনি নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে বের হন। এরপর হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় তিনি একটি দ্রুতগতির স্লিপার কোচের ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি হাসপাতালের হার্ট সেন্টারের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। পুশি  জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কাকড়া গ্রামের আলী আজগর আলী রাজুর মেয়ে। উল্লেখ্য, ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। ফুটওভারব্রিজ না থাকায় এই দুর্ঘটনা বাড়ছে। এলাকাবাসি সেখানে ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

এদিকে,তার আকস্মিক মৃত্যুতে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মানবসেবায় নিবেদিতপ্রাণ এ নার্সের মৃত্যুতে সহকর্মী, রোগী ও শুভানুধ্যায়ীরা শোকাহত।

আরও পড়ুন

উল্লেখ্য, হাসপাতালে আগত রোগী, রোগীর অভিভাবক, টিএমএসএস স্বাস্থ্যসেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ অন্যান্য স্টাফ মিলিয়ে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষকে হাসপাতালের সম্মুখে মহাসড়ক পার হয়ে চলাচল করতে হয়।

কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ কোন ফুটওভারব্রিজ না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। মাঝে মাঝেই সড়ক পার হতে গিয়ে অনেককেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয় অথবা অকালে ঝরে যায় মূল্যবান জীবন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল কর্তৃপক্ষ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে টিএমএসএস হাসপাতালের নার্স নিহত

বর্ণাঢ্য আয়োজনে সৈয়দ আব্দুল হাদীকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

বগুড়ায় বিএসটিআই‘র লাইসেন্স ও মান সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া চেম্বারের নির্বাচনে ১৬ জনের প্রার্থীতা প্রত্যাহার

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও