ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৬ ০৮:১৮ পিএম

বগুড়ায় বিএসটিআই‘র লাইসেন্স ও মান সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বিএসটিআই-এর মান সনদ (সিএম লাইসেন্স) না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৪ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিস, বগুড়ার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, হলুদ ও মরিচের গুঁড়া বাজারজাতকরণের অনুকূলে বিএসটিআই-এর বাধ্যতামূলক মান সনদ গ্রহণ না করে এবং নোংরা পরিবেশে প্যাকেটজাত করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী বগুড়া সদরের গোদারপাড়া এলাকার ‘এস এ এস এগ্রো’ নামের প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, স্কুল ফিডিং কর্মসূচিতে সরবরাহকৃত ব্রেড ও বনরুটির অনুকূলে বিএসটিআই থেকে কোনো সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই তা বিক্রয় ও বিতরণ করার অপরাধে কাহালু উপজেলার পোড়াপাড়া এলাকার ‘ইএসডিও’ (প্রস্তুতকারক: তিশা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি) নামের অপর একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেন। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানুর হোসেন খান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই-এর সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিএসটিআই‘র লাইসেন্স ও মান সনদ না থাকায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়া চেম্বারের নির্বাচনে ১৬ জনের প্রার্থীতা প্রত্যাহারের

কুমিল্লায় ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ১৮ লাখ ৯০ হাজার টাকা উধাও

যেভাবে দুবাই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন বেনজীর

জয়পুরহাটের বাগজানা সীমান্তে বিদেশি মদসহ গ্রেফতার ১

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসেবীর ৬ মাস কারাদন্ড