ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১২ জুন, ২০২৬ ১১:১১ পিএম

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ডিপজল পরিবহনের একটি বাস কড্ডার মোড় এলাকায় যাত্রী তোলার জন্য মূল মহাসড়ক ছেড়ে সাইড লেনে প্রবেশ করার চেষ্টা করে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। খাদটির পাশের পানিতে না পড়ে খাদেই আটকে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে। বাসটি খাদে পড়ায় মহাসড়কে কোনো যানজট হয়নি।

আরও পড়ুন

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। তার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। সবাইকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে আহত ১০

পুশইনের নামে ভারত যা করছে তা আন্তর্জাতিক আইনের পরিপস্থি : পঞ্চগড়ে চরমোনাই পীর 

বগুড়ার শেরপুরে পোল্ট্রি কেইস কারখানায় চুরি

জয়পুরহাটের ক্ষেতলালে সন্ন্যাসতলী’র শতবর্ষী ঘুড়ি মেলায় মানুষের ঢল

বগুড়ায় ভয়াবহ হারে কমছে শিশুদের দৃষ্টিশক্তি, ডিভাইস হারানোর ভয়ে বলছে না অভিভাবকদের

বগুড়ার সান্তাহারে হোটেলের বর্জ্য দিয়ে খাল ভরাট করায় মালিকের জরিমানা