ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৬ ০১:৫১ এএম

বগুড়ার আদমদীঘিতে দুই বোনের গোসলের ভিডিও ধারণ গ্রেফতার-১

বগুড়ার আদমদীঘিতে দুই বোনের গোসলের ভিডিও ধারণ গ্রেফতার-১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দুই সহোদর বোনের গোসলের ভিডিও মোবাইল ফোনে ধারন করে তা সামাজিক যোগাযোগ ম্যাধ্যম ছড়িয়ে দেয়ার হুমকি ও স্বামীর ম্যসেঞ্জারে ভাইরাল করে শ্লীলতাহানি ঘটনো মামলায় পুলিশ রিহেল চেরাগী (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রিহেল চেরাগী আদমদীঘি উপজেলার শিয়ালশন হটাতপাড়ার আব্দুল করিম চেরাগীর ছেলে। এ ঘটনায় রিহেল চেরাগীকে আসামি করে গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মামলা দায়ের করা  হয়।

মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার শিয়ালশন গ্রামের দুই সহোদর বোন বাথ রুমে গোসল করার সময় রিহেল চেরাগী নামের ওই যুবক বাথরুমের ভ্যান্টিলেশনে মোবাইল ফোন রেখে গোসলের ভিডিও ধারণ করে। বিষয়টি ছোট বোন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাথরুম থেকে বের হলে জানতে পারেন দুই সহোদর বোনের গোসলের ভিডিও বিহেল ধারন করেছে।

আরও পড়ুন

পরে বড় বোনের স্বামীসহ প্রতিবেশিরা বিহেলের পরিবারকে বিষয়টি জানান এবং ভিডিও মোবাইল থেকে ডিলিট করতে বললে সে ক্ষিপ্ত হয়ে যোগাযোগ ম্যাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে অভিযুক্ত রিহেলকে তার বাড়ি থেকে গ্রেফার করে আজ শুক্রবার (১২ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবি ছাত্রীকে বাসে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ায় এক ভাই ছুরিকাহত অপর ভাইকে মাথায় আঘাত

৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বস্তুটি ছিলো আইইডি বোমা : ডিএমপি

প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, কে হচ্ছেন ইতালির কোচ?

মিরপুরে গোলাগুলি, ২ জন গুলিবিদ্ধ