ভিডিও বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৬ ০৩:২৪ পিএম

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। গলার সমস্যায় আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না তিনি। শুটিং চলাকালীন গলা দিয়ে আওয়াজ বের না হওয়ায় তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে শারীরিক অসুস্থতার কথা নিজেই জানান নির্মাতা অমি। বর্তমানে সাত দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফেসবুক পোস্টে অমি লিখেছেন, ‘দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে এবং আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। আমি ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি এবং ব্যাচেলর পয়েন্ট-এর জন্য আবার শুটিং শুরু করে দিয়েছি। কিন্তু আজ শুটিং চলাকালীন অপ্রত্যাশিত কিছু একটা ঘটলো। হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটা আনন্দের হওয়ার কথা ছিল সেই মুহূর্তে হঠাৎ আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।’

আরও পড়ুন

অমি আরও লেখেন, ‘আমাদের শুটিং গুটিয়ে ফেলতে হলো এবং আমি হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার গলায় একটি সিস্ট খুঁজে পেয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আমাকে ৭ দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’ সবশেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে কাজল আরিফিন অমি লেখেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে? এটা বেশ বেদনাদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আমি আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো। আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন। আমি আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি

আদ-দ্বীনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় স্বাস্থ্য মন্ত্রণালয়, আসতে পারে নতুন সিদ্ধান্ত

যে কারণে আফ্রিকার সেরা রেফারিকে প্রবেশের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা ইরানের

শ্রমিক অসন্তোষে ধর্মঘটের হুমকিতে বিশ্বকাপ!

১৭ বছর ধরে জাল লাইসেন্সে ৯০০ ফ্লাইট পরিচালনা পাইলটের