ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ১০:৩০ রাত

পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

(পঞ্চগড়) প্রতিনিধি : জুয়া বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ ৬ জন জুয়াড়িকে  গ্রেফতার করেছে। গতকাল রোববার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তরা বাজার থেকে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, মির্জাপুর গ্রামের আনিছুর রহমান (৪৫), আব্দুল হালিম (৪৮), মো. ইসলাম (৪৮), নুরুজ্জামান (৪০), এনামুল হক (৪৬) এবং আক্তার হোসেন (৪৫)। পুলিশ জানায়, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমানের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার একটি দল উপজেলার মির্জাপুরের উত্তরা বাজার সংলগ্ন একটি নির্জন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ওই ৬ জন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জাম তাস ও বোর্ডসহ হাতে-নাতে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সমাজে অপরাধ প্রবণতা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

জুয়ার সাথে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের আটোয়ারীতে ৬ জুয়াড়ি গ্রেফতার

রংপুরের তারাগঞ্জে জাল সনদে মাদ্রাসায় চাকরি করায় শিক্ষক গ্রেফতার

বিষাক্ত মদ পানে হত্যা মামলায় দুই মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ সিরাজগঞ্জের উল্লাপাড়া সর. প্রাথমিক বিদ্যালয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আর্জেন্টিনার জার্সি পড়লেই স্বাস্থ্যসেবায় ২০ শতাংশ ছাড়!

উচ্ছ্বসিত দিঠি আনোয়ার