চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত অর্ধশত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন মিনিবাসের চালক-হেলপারসহ প্রায় ৩০ জন এবং এসি বাসের ১৫-২০ যাত্রী।
এ ঘটনায় এসি বাসটির ক্ষতি কম হলেও দুমড়ে-মুচড়ে গেছে যাত্রীবাহী মিনিবাসটি।
আজ সোমবার (৮ জুন) দুপুর ২টার দিকে চকরিয়ার খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনআহতদের মালুমঘাট ও চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এসব তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালায় কক্সবাজারমুখী এভারগ্রীন এসি বাসের সঙ্গে চকরিয়া সার্ভিস নামে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780929121.jpg)



_medium_1780927958.jpg)
