চকরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত অর্ধশত
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন মিনিবাসের চালক-হেলপারসহ প্রায় ৩০ জন এবং এসি বাসের ১৫-২০ যাত্রী।
এ ঘটনায় এসি বাসটির ক্ষতি কম হলেও দুমড়ে-মুচড়ে গেছে যাত্রীবাহী মিনিবাসটি।
আজ সোমবার (৮ জুন) দুপুর ২টার দিকে চকরিয়ার খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মালুমঘাট ও চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব এসব তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালায় কক্সবাজারমুখী এভারগ্রীন এসি বাসের সঙ্গে চকরিয়া সার্ভিস নামে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171811