ভিডিও সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ জুন, ২০২৬, ০৭:৩৫ বিকাল

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশেই মিলল অজ্ঞাত নারীর মরদেহ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশেই মিলল অজ্ঞাত নারীর মরদেহ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মিরহামজানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মুক্তা (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা ওই এলাকার সুজন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও ৭ বছর বয়সী সন্তানকে নিয়ে রেললাইন ধরে বাবার বাড়ি যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে একই এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে।

আরও পড়ুন

উভয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এএসআই এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ শিক্ষক নিয়োগ দেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশেই মিলল অজ্ঞাত নারীর মরদেহ

বগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিচালক নিহত

৮ জেলায় রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

হারুক বা জিতুক, হৃদয়ে শুধু আর্জেন্টিনা : মনিরা মিঠু

কুষ্টিয়া থেকে অপহৃত তিন শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২