ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৬:৩৩ বিকাল

নওগাঁয় জমি সংক্রান্ত বিবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নওগাঁয় জমি সংক্রান্ত বিবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল হামিদ (৬৫)।

তিনি ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ(৬২), আপেল মাহমুদ(২৫), আলেফা বিবি(৫০) ও আব্দুল মতিনকে(৪০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নিহত আব্দুল হামিদের সাথে শরিকান জমিজমা নিয়ে দীর্ঘদিন প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে মামলা চলছে। আজ রোববার (৭ জুন) সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সংঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।  সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোসহ জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় জমি সংক্রান্ত বিবাদে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম, হারলেন পাপ্পু-আমজাদরা

স্ত্রী পালালেন প্রেমিকের সঙ্গে, সেই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করলেন ভুক্তভোগী স্বামী!

'আর্জেন্টিনার সাপোর্টার বেশি, জার্সি ও বিক্রি হচ্ছে বেশি'

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

রামিসার ঘটনায় এ রায় মানুষের মনে আশার সঞ্চার হয়েছে : আইনজীবী