রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : উচ্চ আদালতেও এই রায় বহাল থাকার আশা আইনমন্ত্রীর
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলার রায়ে সরকার আপাতত সন্তুষ্ট বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। উচ্চ আদালতেও এই রায় কার্যকর থাকবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
আজ রোববার (৭ জুন) সচিবালয়ে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী। মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। মাত্র ১৭ দিনের বিচারিক কার্যক্রম শেষে বহুল আলোচিত এ মামলার রায় দেওয়া হলো।
আরও পড়ুনরায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, আমরা আইনের প্রত্যেকটি ধাপ পেরিয়ে ছয় কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি। বিচারে ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট, আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






